ঢাকামুখীদের ফেরিতে গাদাগাদি, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ঢাকামুখীদের ফেরিতে গাদাগাদি, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৩:৪০

ঈদুল আযহার ছুটি কাটিয়ে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুট দিয়ে সরকারি বিধিনিষেধ আর স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছেন। বিআইডব্লিউটিসির এজিএম সফিকুল ইসলাম জানান, রবিবার (২৫ জুলাই) সকাল থেকে এ নৌরুটে সচল ছয়টি ফেরিতে লোকজন গাদাগাদি করে পার হচ্ছেন। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে গিয়ে রাজধানী ফেরা অসংখ্য যাত্রীর ভিড় দেখা গেছে। এ সময় ‘ফেরি কদম’ ঘাটে ভিড়তেই হুড়মুড় নামতে শুরু করে লোকজন। তবে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে আসার পর বিপাকে পড়তে হচ্ছে ঢাকামুখোদের।

ফেরি কদমের কোয়াটার মাস্টার মো. আক্তারুজ্জামান জানান, মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন অনেকে। এতে অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে তাদের। অনেকে আবার পায়ে হেঁটেই রওনা হয়েছেন।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading