এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকে বাদ গেলেন বাকি

এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকে বাদ গেলেন বাকি

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৭:২৪

টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকে বাদ গেছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হিল বাকি। রবিবার (২৫ জুলাই) সকালে হওয়া এই প্রতিযোগিতায় ৪৭ জনের মধ্যে বাকি ৪১তম হয়েছেন। তার পয়েন্ট ছিল ৬১৯.৮। সর্বোচ্চ ৬৩২.৮ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন চীনের ইয়াং হোরেন।

বাছাইপর্ব থেকে পরবর্তী রাউন্ডে গেছেন ৮ জন। হোরেন ছাড়া বাকি ৭ জন হলেন যুক্তরাষ্ট্রের কোজেনিসকি (৬৩১.৫) শ্যানার (৬৩০.৮) স্লোভাকিয়ার জ্যানি (৬৩০.৫) তুরস্কের অ্যাকগুণ (৬২৯.৮) রাশিয়ার মাসলেনিকভ (৬২৯.৮) হাঙ্গেরির পেনি (৬২৯.৪) ও চীনের শেং (৬২৯.২)।

এর আগে ২০১৬ সালের রিও ডি জেনেইরো অলিম্পিকে ৬২১.২ স্কোর গড়ে ২৫তম হয়েছিলেন বাকি। তার সর্বোচ্চ স্কোর ২০১৬ সালে দিল্লীর শুটিং বিশ্বকাপে ৬২৪.৮। এবার আর তা পারলেন না।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading