আজ বিকালে ৫ কোম্পানির পর্ষদ সভা
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১২:২৫
আজ সোমবার (২৬ জুলাই) বিকালে পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
কোম্পানিগুলো হচ্ছে-
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ওয়ান ব্যাংকের পর্ষদ সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
লিন্ডেবিডির পর্ষদ সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ম্যারিকোর পর্ষদ সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

