নানা ‘অজুহাতে’ বাইরে বের হচ্ছে মানুষ

নানা ‘অজুহাতে’ বাইরে বের হচ্ছে মানুষ

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৩:৩৫

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্যেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নানা অজুহাতে ঠিকই চলাচল করার চেষ্টা করছে মানুষ।

লকডাউনের সকালে ফাঁকা রাজধানীর পথে কেউ বের হচ্ছেন শুধু হাঁটাহাঁটি করতে; কেউ নাস্তা খেতে, কেউবা এমনিতেই বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে বেরিয়ে আসছে ‘অদ্ভুত’ সব কারণ।

সোমবার (২৬ জুলাই) সকালে নয়াবাজার এলাকায় তল্লাশির সময় এমন নানা অজুহাত শুনতে হয় পুলিশকে। সকাল সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ থেকে আসা এক পথচারী পুলিশের জেরার মুখে পড়েন। তিনি জানান, চেক নিয়ে ব্যাংকে এসেছেন টাকা তুলতে। পুলিশ তার চেক পরীক্ষা করে দেখেন তাতে কোনো নাম, তারিখ আর টাকার অঙ্ক পায়নি।

কারণ জানতে চাইলে ওই ব্যাক্তি বলেন, একজনের কাছে টাকা পান তিনি। ওই লোক তাকে এই চেক দিয়েছেন। ব্যাংকে গিয়ে তাকে ফোন করে টাকার অঙ্ক জেনে চেকে বসিয়ে নেওয়ার কথা জানান তিনি। কিন্তু তার যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি পুলিশ সদস্যরা। তাই তাকে দাঁড় করিয়ে রাখা হয় তল্লাশি চৌকির এক পাশে। লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা বলেন, ওই যুবক ভুয়া চেক নিয়ে কৌশলে বের হয়েছেন।

ওই তল্লাশি চৌকিতে সোহেলের সঙ্গে আরও কয়েকজনকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যারা জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়ে আটক হয়েছেন।সেখানে রিফাত নামের এক যুবক জানান, তিনি বংশাল থাকেন। কদমতলীতে বোনের বাসা থেকে ফেরার পথে পুলিশ তাকে আটক করেছে।

লকডাউনে দূরপাল্লার সব যানবাহন থাকলেও শাকিল নামের আরেকজন জানান, তিনি গ্রামে বাড়ি সাতক্ষীরা যাওয়ার জন্য বের হয়েছিলেন। ভ্রাম্যমাণ আদালত আসার পর আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন মোল্লা বলেন, “যারা অতি প্রয়োজন বের হচ্ছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু ঠুনকো অজুহাতে যারা বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে কঠোর বিধিনিষেধ চললেও এভাবেই প্রতিদিন অপ্রয়োজনে ঘর বের হয়ে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে আটক হচ্ছে মানুষ। জেল-জরিমানা করা হলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না।

পুলিশের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা বলেন, “সবার আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে। তাদের বুঝতে হবে করোনাভাইরাসের ভয়াবহতা।” এদিকে র‌্যাব-১০ পুরান ঢাকার রায়সাহেব মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে ১৫ জনকে আটক করেছে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading