লকডাউন: শিমুলিয়ায় ঢাকামুখি মানুষের ঢল
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৪:৩৫
কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে পদ্মা পার হয়ে শিমুলিয়ায় ঢাকামুখি মানুষের ঢল। ঘাট থেকে তারা ঢাকায় আসছে মোটরসাইকেল, কার, মাইক্রো ও অটোরিকশায় করে। অনেকে আবার হেঁটেই রওনা হচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ফেরিগুলো শুধু জরুরি পরিষেবার যান আর পণ্যবাহী ট্রাক পার করার জন্য চালু রাখা হয়েছে। কিন্তু ঘাটে ফেরি ভিড়লেই হুড়মুড় করে যাত্রীরা উঠে পড়ছে।
“যাত্রীদের আটকানোর কোনো ব্যবস্থা আমাদের নেই। তাই বাধ্য হয়ে যাত্রী নিয়েই ফেরি ছাড়তে হচ্ছে।” সোমবার (২৬ জুলাই) সকাল থেকে বহরের ১৯টি ফেরির মধ্যে সাতটি চলাচল করছে বলে তিনি জানান। ঘাট এলাকায় সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতকে কাজ করতে দেখা গেছে। তবু বিধিনিষেধ উপেক্ষা করে ছুটছে মানুষ।

