বিক্রেতা নেই ২ কোম্পানির

বিক্রেতা নেই ২ কোম্পানির
হল্টেড

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৫:২০

সোমবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পতেঙ্গা পাওয়ার ও গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।আজ বেলা ১২টা ৪২ মিনিট পর্যন্ত বারাকা পতেঙ্গার স্ক্রিনে ২২ লাখ ৭৫ হাজার টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে গ্লোবাল হেভি কেমিক্যালের স্ক্রিনে ৩৫ হাজার ৬৫৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৭ টাকা ৭০ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading