ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই, একদিনে ভর্তি রেকর্ড ১২৩ রোগী
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৮:১০
বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ২৫ জুলাই দেশে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়। আজ সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন ১২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি রােগী ৩ জন। সবমিলিয়ে বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমােট ভর্তি রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রােগী ৪৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট ভর্তি রােগীর সংখ্যা ৮ জন।
চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ পর্যন্ত (২৬ জুলাই) সারাদেশে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ জনে। তাদের মধ্যে এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে সর্বমােট ছাড়প্রাপ্ত হয়েছেন ১ হাজার ৩৩১ জন।

