আর্চারিতে তিন ইভেন্টেরই সোনা দক্ষিণ কোরিয়ার

আর্চারিতে তিন ইভেন্টেরই সোনা দক্ষিণ কোরিয়ার

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৮:২৫

টোকিও অলিম্পিকসের আর্চারিতে তিন ইভেন্টেরই সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। মিশ্র দলগত ও মেয়েদের দলগত ইভেন্টের পর পুরুষ দলগত বিভাগেও সেরা হয়েছে দেশটির আর্চাররা।

সোমবার (২৬ জুলাই) চাইনিজ তাইপে পুরুষ দলগত বিভাগের ফাইনালে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে সোনার হাসি হাসে দক্ষিণ কোরিয়া। এই বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে স্বাগতিক জাপান।

আগের দিন আর্চারির মেয়েদের দলগত ইভেন্টে রাশিয়াকে (আরওসি) ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে সোনা জিতে নেয় দক্ষিণ কোরিয়া। আর গত শনিবার মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে তারা নেদারল্যান্ডসকে হারায় ৫-৩ ব্যবধানে।

বাকি আছে পুরুষ ও মহিলা ব্যক্তিগত ইভেন্টের খেলা। এই দুই বিভাগে লড়বেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।ছেন। ভালোবাসেন অ্যাকুস্টিক যন্ত্র।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading