করোনা: চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু

করোনা: চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু
চট্টগ্রাম জেলা মানচিত্র

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১| আপডেট ১০:৫০

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ। একইদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৩ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন মারা গেছেন। এরমধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১১ জন জেলার বিভিন্ন উপজেলার। ২০২০ সালের ৮ মার্চ চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ এতো মানুষ মারা গেলেন।

প্রতিবেদনে আরো জানানো হয়, চট্টগ্রামে করোনায় মোট ৯১৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়া উপজেলায় দুই জন, সাতকানিয়ার ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারার ৬৭ জন, চন্দনাইশের দুই জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীর ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪ জন, রাউজানের ৫৪ জন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৫৯ জন, সীতাকুণ্ডে ২৩ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৩ জন। বাকিরা চট্টগ্রাম মহানগর এলাকার।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading