হত্যার ঘটনায় হাইতির প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান গ্রেফতার

হত্যার ঘটনায় হাইতির প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান গ্রেফতার

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১| আপডেট ১২:৩০

হাইতি পুলিশ স্থানীয় সময় সোমবার (২৬ জুলাই) জানিয়েছে, তারা নিহত প্রেসিডেন্ট জোভেনাল মইসির নিরাপত্তা প্রধানকে গ্রেফতার করেছে। গত ৭ জুলাই প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হলো। খবর এএফপি’র।

মইসি তার বাসভবনে মধ্যরাতে সশস্ত্র কমান্ডোদের হামলায় নিহতের ষড়যন্ত্রে নিরাপত্তা প্রধান জিয়ান লগুয়েল সিভিল জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিভিলকে রাজধানী পোর্ট-অ-পিন্সের কাছে দেলমাসের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

পুলিশের নারী মুখপাত্র ম্যারি মিশেল ভেরিয়ার এএফপি’কে বলেন, ‘প্রেসিডেন্ট জোভেনাল মইসির হত্যার বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ সোমবার জিয়ান লগুয়েল সিভিলকে গ্রেফতার করেছে এমন খবর আমি নিশ্চিত করছি।’

এছাড়া পুলিশ এ হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অংশ হিসেবে কলম্বিয়ার ২০ ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

মইসিকে হত্যার বিস্তারিত ঘটনাবলী এখনো অস্পষ্ট থাকলেও নতুন করে দায়িত্ব গ্রহণ করা প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি প্রেসিডেন্টের হত্যাকারীদের আইনের কাঠ গড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading