আবারও দর বাড়ার শীর্ষে পিপলস ইন্সুরেন্স
উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই, ২০২১| আপডেট ১৪:১০
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৮ জুলাই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৫৮.১৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পিপলস ইন্সুরেন্সের ।
মঙ্গলবার (২৭ জুলাই) পিপলস ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫১ টাকা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ টাকা ১০ পয়সা। অর্থাৎ আগের দিনের তুলনায় বুধবার কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়, ফু-ওয়াং সিরামিক, সালভো কেমিক্যাল, রহিমা ফুড, বীকন ফার্মা, ভিএএমএলআরবিডি মিউচুয়াল ফান্ড, দেশ গার্মেন্টেস, এসোসিয়েট অক্সিজেন এবং ফেকডিলের।

