লেনদেনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং সিরামিক
উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই, ২০২১| আপডেট ১৪:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৮ জুলাই) লেনদেনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং সিরামিক। কোম্পানিটির ৪৪ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার টাকার। ৩৯ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিপিএইচ ইস্পাত, সেন্ট্রাল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, রহিম ফুড, রবি আজিয়াটা এবং জিবিবি পাওয়ার।

