সিডনিতে লকডাউনের মেয়াদ বাড়ল আরও চার সপ্তাহ

সিডনিতে লকডাউনের মেয়াদ বাড়ল আরও চার সপ্তাহ

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৫:৪৫

মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়িয়েছে অষ্ট্রেলিয়ার সিডনি শহর কর্তৃপক্ষ । আজ বুধবার (২৮ জুলাই) সিডনি শহর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

তারা করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছেন। সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন আগামী ৩০ জুলাই শেষ হবে। নতুন ঘোষিত বিধিনিষেধ সেক্ষেত্রে আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরও বাড়ানো প্রসঙ্গে বলেছেন, আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।

প্রসঙ্গত, অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading