ডেঙ্গু: ২৪ ঘন্টায় নতুন রোগী ১৫৩ জন
উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৫:৫৫
মহামারি করোনার প্রকোপের মধ্যে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই একের পর এক রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছর দেশে একদিনে সর্বোচ্চ। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০১৯ সালের পর আবারও ঢাকা মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রােগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন। আর ঢাকার বাইরে ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৫৬৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৫৭ জন, আর বাকি ১১ জন ঢাকার বাইরে আছেন। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ২ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন এক হাজার ৫২৬ জন।

