টিকাদান কার্যক্রমে এগিয়ে ভুটান, ৯০ শতাংশই সম্পন্ন

টিকাদান কার্যক্রমে এগিয়ে ভুটান, ৯০ শতাংশই সম্পন্ন

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৭:২০

মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনার সংক্রমণ রোধে দেশে দেশে চলছে টিকাদান কার্যক্রম। তবে অবাক করা বিষয় হচ্ছে টিকাদান কার্যক্রমে বিশ্বে সবার উপরে চলে এসেছে দক্ষিণ এশিয়ার ছোট দেশ ভুটানের নাম। ইউনিসেফ বলেছে, উপযুক্ত বয়সী নাগরিকদের মধ্যে শতকরা ৯০ ভাগকেই করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ টিকা দিয়েছে ভুটান। এই হার বিশ্বে সর্বোচ্চ।

ইউনিসেফ গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) এক বিবৃতিতে জানায়, গত ২০ শে জুলাই থেকে ২৬ শে জুলাই পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করার জন্য কমপক্ষে ২৪০০ স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব দিয়ে ছড়িয়ে দেয়া হয়। ভুটানের রাজকীয় সরকার সব বয়সী মানুষের কাছে পৌঁছাতে ব্যাপক প্রচেষ্টা নিয়েছে। কমিউনিটি সেন্টারগুলোতে টিকা দেয়ার আয়োজন করেছেন স্বাস্থ্যকর্মীরা। এর পাশাপাশি প্রবীণ ও চলাচলে অক্ষম এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েছেন তারা টিকা দিতে।

প্রসঙ্গত, ভুটানের মোট জনসংখ্যা আট লাখ। দু সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের দান করা ৫ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে পায় ভুটান। এছাড়াও ভুটানকে টিকা দিয়েছে চীন, ডেনমার্ক, ভারত, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading