লকডাউন: বিধিনিষেধ অমান্যে বুধবার আটক ৫৬২ জন

লকডাউন: বিধিনিষেধ অমান্যে বুধবার আটক ৫৬২ জন

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৯:২০

ঈদ পরবর্তী লকডাউনের ষষ্ঠ দিনে আজ বুধবার (২৮ জুলাই) জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া কিংবা বিভিন্ন নির্দেশনা অমান্যের দায়ে ৫৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। বুধবার (২৮ জুলাই) সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়।

ইফতেখায়রুল ইসলাম জানান, এ দফায় কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৫৬২ জনকে আটক করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। ষষ্ঠদিনে বিধি-নিষেধ অমান্য করায় ৪৮৯ টি যানবাহনকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading