টোকিও অলিম্পিক: ফুটবলে গ্রুপ পর্ব থেকেই বিদায় আর্জেন্টিনার

টোকিও অলিম্পিক: ফুটবলে গ্রুপ পর্ব থেকেই বিদায় আর্জেন্টিনার

উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই, ২০২১| আপডেট ২২:১৫

টোকিও অলিম্পিকসের ফুটবল ইভেন্টে নিলো আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাতিন এই পরাশক্তি। অন্যদিকে, আর্জেন্টিনার বিদায়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে জায়গা নিয়েছে মিশর।

সাইতামা স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের এই ম্যাচের দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় স্পেন। পরে তমাস বেলমোন্তে সমতা আনলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে মিশর।

গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল স্পেন। অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারানো মিশর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হলো। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিল আর্জেন্টিনা। বিদায়ে তাদের সঙ্গী অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ম্যাচে ৩ পয়েন্ট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading