করোনা: মমেক হাসপাতালের আরও ১৬ মৃত্যু

করোনা: মমেক হাসপাতালের আরও ১৬ মৃত্যু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১| আপডেট ১১:১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২০ জনসহ মোট ৪৫৩ জন চিকিৎসাধীন আছেন। করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৬৬০টি নমুনা পরীক্ষা করে নতুন ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading