স্পট মার্কেটে যাচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১| আপডেট ১৩:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী সোমবার (২ আগস্ট) ও মঙ্গলবার (৩ আগস্ট) স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ৫ আগস্ট এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সমাপ্ত ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং চলতি ২০২১ অর্থবছরের জন্য ২ শতাংশ অন্তবর্তী ডিভিডেন্ড।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগস্টের শেষ সপ্তাহে। খবর-ডিএসই

