শিমুলিয়ায় ৪ ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু

শিমুলিয়ায় ৪ ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১| আপডেট ১৭:৫৭

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধের চার ঘণ্টা পর আবার চালু হয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, ঝুঁকি এড়ানোর জন্য আজ বৃহস্পতিবার বেলা ১২টায় তারা ফেরি চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় বিকাল ৪টায় আবার চালু করা হয়।

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় পদ্মাপারে মোট চারটি ঘাট থাকলেও দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া অলস ফেরি নোঙর করে রাখায় অপর একটি ঘাট ব্যবহৃত হচ্ছে না। এখন পারাপারের কাজ চলছে একটি ঘাট দিয়ে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক আহম্মদ আলী বলেন, বর্ষা মৌসুম হওয়ায় পদ্মায় প্রচণ্ড স্রোত রয়েছে। তার ওপর নিম্নচাপের কারণে এখন আরও উত্তাল। নদীতে বড় বড় ঢেউ। ফেরিগুলো ঠিকমত চলতে পারছে না। ঘাটে ভিড়তে এবং ছাড়তে সমস্যা হচ্ছে। বহরের ১৮ ফেরির মধ্যে সাতটি চলছে বলে তিনি জানান।

লকডাউনের কারণে আগে থেকেই সাধারণ গাড়ি পার করা হচ্ছে না। শুধু জরুরি পরিষেবার জন্য এই সাতটি ফেরি চালানো হচ্ছিল ১ জুলাই থেকে।

এদিকে কঠোরতার হুঁশিয়ারি দিয়ে শুরু হওয়া লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অনেকে পদ্মা পাড়ি দিচ্ছে ফেরিতে করে। লকডাউনের কারণে লঞ্চ বন্ধ থাকায় ফেরিই তাদের একমাত্র ভরসা। অনুমোদন না থাকায় স্পিডবোটও বন্ধ রেখেছে প্রশাসন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading