অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন বাংলাদেশে

অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন বাংলাদেশে

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১| আপডেট ১৬:৪৫

ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বহুল আলোচিত বাংলাদেশ সফর অবশেষে শুরু হলো। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার্টার বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টা ১০ মিনিটে পা রাখেন অজিরা।

বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার যৌথ ব্যবস্থাপনায় টিম হোটেলকে আগে থেকেই জৈব-সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে। তিন দিনের কোয়ারেন্টাইন অনুশীলনে নামবে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading