ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা

ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই, ২০২১| আপডেট ০৯:১০

চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তির আওতায় কেনা করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। রাত ১০টায় টিকা বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত একটা এবং তিনটায় আরও দুটি ফ্লাইটে বাকি ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, আজ মোট ৩০ লাখ ডোজ আসবে। এর মধ্যে ১০ লাখ ডোজ রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছেছে। আরও ১০ লাখ রাত একটা এবং বাকি ১০ লাখ তিনটায় এসে পৌঁছাবে।

সন্ধ্যায় তিনি জানান, পৃথক দুটি ফ্লাইটে মোট ৩০ লাখ ডোজ টিকা আসবে। প্রথম ফ্লাইটটি টিকা নিয়ে রাত ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্য ফ্লাইটটি রাত তিনটায় পৌঁছাবে।

এ নিয়ে সিনোফার্মের মোট ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই দেশে আসে। এর পরদিন আরও ১০ লাখ, সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে সিনোফার্মের কাছ থেকে কেনা আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এরপর গত ১৭ জুলাই ১০ লাখ এবং ১৮ জুলাই আরও ১০ লাখ, মোট ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। তারও আগে গত ১২ মে পাঁচ লাখ এবং ১৩ জুন ছয় লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেয় চীন সরকার।

সেই হিসেবে উপহার এবং কেনা চুক্তির আওতায় মোট ৫১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে। বৃহস্পতিবার রাতে ৩০ লাখ ডোজ হাতে এলে মোট ৮১ লাখ সিনোফার্মের টিকা পাবে বাংলাদেশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading