সৌদি আরব ভ্রমণ করতে পারবেন ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকরা
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই ২০২১| আপডেট ১৪:০০
মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর টিকার ডোজ সম্পন্ন করেছে এমন বিদেশী পর্যটকদের জন্য তাদের সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুক্রবার (৩০ জুলাই) সকালেই এমন ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশটির সরকার।
‘পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে, এবং পর্যটক ভিসাধারীদের স্থগিত প্রবেশাধিকার ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে।’ সৌদি প্রেস এজেন্সি এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, সৌদি সরকার অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, জনসনের ভ্যাকসিন গ্রহনকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের পিসিআর কভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ থাকতে হবে।
তবে যে কেউ যে কোন সময় ওমরায় যেতে পারেন। যা প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলিমকে আকৃষ্ট করে।

