জামালপুরে কিশোরীকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৫

জামালপুরে কিশোরীকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৫

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই ২০২১| আপডেট ১৫:২০

জামালপুরের বকশীগঞ্জে কথিত প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুলছাত্রী দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছ বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লাউচাপড়া পিকনিক স্পটের পাশে আঙ্গুরটিলায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান। এ ঘটনায় মেয়েটি তার কথিত প্রেমিকসহ ৯ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হল- কুড়িগ্রামের রৌমারি উপজেলার কোমর ভাঙা এলাকার রফিকুলের ছেলে হোসাইন শান্ত, আজিজুলের ছেলে আমিনুল ইসলাম (২১), অজিমানের ছেলে আঙ্গুর আলম (২১), বকশীগঞ্জের লাউচাপড়া এলাকার রেজাউল করিমের ছেলে আজাদ (২৩) ও পলাশতালা এলাকার হাম্বুর ছেলে হিটলার (২২)।

ওসি বলেন, সপ্তম শ্রেণির পড়ূয়া মেয়েটির সঙ্গে অটোরিকশা চালক শান্তর মোবাইল ফোনে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মেয়েটি শান্ত ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে অটোরিকশায় করে লাউচাপড়া পিকনিক স্পটে বেড়াতে যায়। “লকডাউনের কারণে পিকনিক স্পট বন্ধ থাকায় মেয়েটিকে পাশের একটি পাহাড়ে আঙ্গুরটিলায় নিয়ে যায় তার কথিত প্রেমিক শান্ত।

“এ সময় লোকজনের উপস্থিতি একবারে কম থাকার সুযোগে শান্ত ও তার বন্ধুরা মিলে পালাক্রমে মেয়েটিকে ধষর্ণ করে।” এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার এবং শান্তসহ ৫ জনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি সম্রাট। তিনি বলেন, গ্রেপ্তারদের শুক্রবার (৩০ জুলাই) আদালতে আর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading