এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১২ আগস্ট

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১২ আগস্ট

উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১১:৩০

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানায় করোনা ভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১২ আগস্ট থেকে। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। করোনার কারণে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না।

শনিবার (৩১ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পযন্ত চলবে ফরম পূরণের কার্যক্রম। ৩০ আগস্ট পযন্ত ফর্ম পূরণের জন্য শিক্ষাবোর্ডের এসএমএস প্রাপ্ত পরীক্ষার্থীদের ফি পরিশোধ করতে পারবেন।

আরো জানানো হয়, এবার কোন নির্বাচনী পরীক্ষা হবে না তাই এ সংক্রান্ত কোন ফি নেওয়া যাবে না। কোন প্রতিষ্ঠান এর ব্যতয় ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবে। অননুমোদিত রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীর ফরম পূরণ করলে তা কোন ধরনের যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

কোন বিভাগে কত ফি: বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফি ধার‌্য করা হয়েছে।

কোন অবস্থায় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোন তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কন্ট্রোল রুমঃ এইচএসসি ফরম ফরম সংক্রান্ত কোন সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষাবোর্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন-০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮, ০১৭২২৭৯৭৯৬৩ তে যোগাযোগে করতে বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading