ইন্ডিয়ার পাঞ্জাব রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৬:৩৫
মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে প্রতিবেশী দেশ ইন্ডিয়া। দেশটিতে চলছে মহামারির দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন লক্ষাধিক মানুষ, সেই সঙ্গে প্রাণ হারাচ্ছেন হাজারেরও অধিক। তবে ধীরে ধীরে প্রকোপের ঊর্ধ্বগতি কমতে শুরু করছে। এর ফলে দেশটির পাঞ্জাব রাজ্য সরকার আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে স্কুল খোলার নির্দেশনা দিয়েছে। খবর এনডিটিভির।
গতকাল শনিবার (৩১ জুলাই) সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার (২ আগস্ট) থেকে রাজ্যের সব স্কুল খুলে দেয়া হচ্ছে। করোনা মহামারিতে প্রটোকল মেনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। করোনা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় গত বছরের মার্চ মাসে সব রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, এখন পর্যন্ত এ রাজ্যে করোনায় মারা গেছে ১৬ হাজার ২৯৩ জন।

