সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমনি

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমনি

উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৬:২৫

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী পরীমনি। অনেকবারই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গ্ল্যামার কন‌্যা পরীমনি।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিম বলেন,‘হোপ ফর চেঞ্জ ফাউন্ডেশন’-এর মাধ্যমে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত অন্তত পাঁচশত শিশুদের সহযোগিতা করেছেন তিনি।‘আমাদের সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরীমনি আপু পাঁচশত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এও বলেছেন, প্রয়োজনে আবারো সহযোগিতা করবেন তিনি।’

‘প্রীতিলতা’গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে পরিচালনা করছেন রাশিদ পলাশ । পরীমনি এখন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। । চলতি মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading