ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই; একদিনে হাসপাতালে ভর্তি ২৩৭ রোগী

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই; একদিনে হাসপাতালে ভর্তি ২৩৭ রোগী

উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৮:৪০

করোনার প্রকোপ বৃদ্ধির পাশাপাশি বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। উপসর্গ অনেকটা মিল থাকায় অনেকেই পড়ছেন বিপাকে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই নতুন ভর্তি রােগী ২১৮ জন।

আজ রবিবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে নতুন রােগী ভর্তি হয়েছেন ২৩৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রােগী ২১৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ জন।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রােগী ৮২৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রােগী ৩৪ জন।

গত ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন ২ হাজার ২৯ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading