আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১১:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-ডিএসই। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ৮০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৪ পয়সা।
দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) এক টাকা ১৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৮৪ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ ৪ টাকা ৮৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২২ টাকা ১০ পয়সা।

