মূল্য সংবেদনশীল তথ্য নেই একটিভ ফাইন কেমিক্যালের
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১১:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।
এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এ কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ছে।
পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ২১ টাকায়। আর ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.৭০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ২২ শতাংশ বেড়েছে। যা ডিএসই’র কাছে অস্বাভাবিক মনে হওয়ায় কোম্পানিটিকে শোকজ করা হয়।

