জার্মানিকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা

জার্মানিকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১১:৪৫

টোকিও অলিম্পিকের জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে লস লিওনেসদের সোনার স্বপ্ন। আর্জেন্টাইন মেয়েরা অবশ্য সে স্বপ্ন ধুয়ে যেতে দেননি। সেই শেষ আটেই জার্মান নারী দলকে ৩-০ গোলে হারিয়েছে ‘লস লিওনাস’রা।

সোমবার (২ আগস্ট) টোকিওর ওই হকি স্টেডিয়ামে এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। গোলের জন্য অবশ্য দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দলটিকে। দুটো পরিষ্কার সুযোগ নষ্ট করার পর গোলটা আসে অ্যালবার্তারিওর স্টিক থেকে। এর দুই মিনিট পরই শর্ট কর্নার থেকে ভিক্টোরিয়া গ্রানাতোর সৌজন্যে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

টোকিওর স্টেডিয়ামে আর্জেন্টিনা শেষ পেরেকটা ঠুকেছে ৫২ মিনিটে। এবারও সেটা এসেছে শর্ট কর্নার থেকে। গোলটা করেন রাপোসো। রক্ষণকাজ সামলে ৩-০ গোলের এ জয় দিয়েই মাঠ ছাড়ে দলটি।

এর ফলে লস লিওনাসরা নিজেদের টিকিয়ে রাখল পদকের দৌড়ে। অন্তত দুটো সুযোগ পাওয়া নিশ্চিত হয়ে গেছে দলটির। নিজেদের সেমিফাইনাল ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় মাঠে নামবে কোচ শাপা রেতেগির দল, যেখানে দলটির সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading