সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১২:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২ আগস্ট) মূল্য সূচকের বড় উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে ডিএসইতে। এখন পর্যন্ত ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৮২৮ কোটি ৭৫ লাখ টাকার।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ পয়েন্টে। এদিন ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২৩ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading