কাঞ্জিভরম শাড়িতে সাজবেন জানভি

কাঞ্জিভরম শাড়িতে সাজবেন জানভি

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১২:৪০

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন‌্যা জানভি কাপুর। অন‌্য সব মেয়ের মতো জানভির কাছেও বিয়ের দিনটি বিশেষ। এরই মধ‌্যে জানভি তার বিয়ের পুরো পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। কোথায় বিয়ে হবে, ভেন‌্যু কেমন হবে, কীভাবে সাজবেন—সবকিছু ঠিক করে ফেলেছেন এই অভিনেত্রী।

জানভি জানান, সম্প্রতি একটি ম‌্যাগাজিনের জন‌্য ব্রাইডাল শুট করেছেন জানভি। এ সময় তার বিয়ের বিষয়ে কথা বলেছেন। বিগ ফ্যাট বলিউড ওয়েডিং নয়, তার বিয়ে সাধারণ এবং রীতি অনুসারে হবে। খুব বেশিদিন বিয়ের অনুষ্ঠান চালানোর পরিকল্পনা নেই, দুই দিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করতে চান তিনি।

ইতালিতে অবস্থিত ছোট্ট দ্বীপ ক‌্যাপ্রিও। বিয়ের আগে এই দ্বীপে ব‌্যাচেলর পার্টি করতে চান জানভি। বিয়ের অনুষ্ঠান হবে তিরুপাতিতে। আর সংগীত-মেহেদি অনুষ্ঠানের আয়োজন করবেন তামিলনাড়ুর মাইলাপুরে। কারণ এটি জানভির মায়ের জন্মভিটা। তবে রিসেপশন নিয়ে খুব বেশি উত্সাহী নন জানভি। তার ভাষায়—‘ওটা কি খুব জরুরি? না, তো দরকার নেই।’বিয়ের ভেন‌্যু পুরোনো সাজে সাজাতে চান জানভি। তার মতে—‘বিয়ের ভেন্যু একদম পুরোনা সাজে সাজাবো। তাতে থাকবে জুঁই ফুলের ডেকোরেশন ।

জানভির সঙ্গী হিসেবে থাকবেন, বোন খুশি কাপুর, আনশুলা কাপুর ও বন্ধু তানিশা সন্তোষি। জানভি বলেন, ‘আমার বিয়েতে বাবা ও খুশি খুব আবেগপ্রবণ হয়ে পড়বে। এ সময় আনশুলাকে সব সামলাতে হবে এটা নিশ্চিত।’

বিয়ের দিন কাঞ্জিভরম শাড়িতে সাজবেন জানভি কাপুর। শাড়ির রং হবে সোনালি আর আইভরির মিশেল। মেহেদি অনুষ্ঠানে গোলাপি আর সংগীত অনুষ্ঠানে হলুদ রঙের সাবেকি পোশাক পছন্দ জানভির। সবই ঠিক কিন্তু বর কে? এই প্রশ্নের উত্তরে জানভি বলেন—‘আমার বর খুব মানবিক একজন মানুষ হবে। এখন পর্যন্ত এমন কোনো পুরুষ খুঁজে পাইনি। আশা করছি, শিগগির পেয়ে যাব।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading