নাইজারে হামলায় ১৫ সৈন্য নিহত

নাইজারে হামলায় ১৫ সৈন্য নিহত

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১২:১৯

নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলে চোরাগোপ্তা হামলায় ১৫ সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। শনিবারের এ হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ দায়ি করেছেন তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল রবিবার রাতে মন্ত্রণালয়টি জানায়, তোরোদি এলাকায় একটি আইইডির বিস্ফোরণে আহতদের সৈন্যরা সরিয়ে নেওয়ার স্থানীয় সময় সকাল ১১টায় একটি সরবরাহ মিশনের ওপর চোরাগোপ্তা হামলা চালায় আততায়ীরা। “এতে দুর্ভাগ্যজনকভাবে ১৫ সৈন্য নিহত, সাত জন আহত ও ছয় জন নিখোঁজ হন বলে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা,” এক বিবৃতিতে বলেছে মন্ত্রণালয়টি।

প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর মতো নাইজারও আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের নিয়মিত লক্ষ্য। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আফ্রিকান, পশ্চিমা ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এসব জঙ্গি গোষ্ঠী আরও শক্তিশালী হয়েছে।

২ জানুয়ারি নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের দুটি গ্রামে সন্দেহভাজন আইএস যোদ্ধারা অন্তত ১০০ বেসামরিককে এবং মার্চে প্রতিবেশী তাহৌয়া অঞ্চলে সমন্বিত অভিযান চালিয়ে অন্তত ১৩৭ জনকে হত্যা করেছিল।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading