ক্যানসারে আক্রান্ত হাবিপ্রবি শিক্ষার্থী
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১২:১০
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিরোজ মেহবুব বর্তমানে হেপাটোবিলিয়ারি ক্যানসারে আক্রান্ত। এমনটি দেখা গেছে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
সোমবার (২ আগস্ট) ফিরোজ মেহবুব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী। ফিরোজ বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, ফিরোজের ক্যানসার লিভার থেকে পিত্তথলিতে ছড়িয়ে পড়েছে। এছাড়া তাকে দ্রুত ইন্ডিয়া নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসক জানান, ফিরোজের যথাযথ চিকিৎসার জন্য তাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন এতে প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন।
ফিরোজকে বাঁচাতে সবার আর্থিক সহযোগিতা চেয়েছেন ফিরোজের বন্ধু ও সহপাঠীরা। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। কিন্তু হেপাটোবিলিয়ারি ক্যানসারে আক্রান্ত হওয়ায় তারা সবাই হতবাক। এমতাবস্থায় বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসা সহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
ফিরোজকে সহায়তা করতে চাইলে বিকাশ/রকেট অথবা নগদের মাধ্যমে টাকা পাঠানো যাবে। বিকাশ/নগদ/ রকেট: ০১৭৫২-০১১৫৯৩ (ফিরোজ)। বিকাশ /নগদ/ রকেট: ০১৭২২-৩১১২১৩ (জাহিদ)। এ ছাড়াও আবু জাহিদ আল মামুন (ফিরোজের ভাই), সোনালী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা, এ/সি: ০১২০৬৩৪০৭২৬৯৫ ব্যাংকের হিসাব নম্বরেও টাকা পাঠানো যাবে।

