মা হচ্ছেন দীপিকা!

মা হচ্ছেন দীপিকা!

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৩:১০

২০১৮ সালে বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন । এরই মধ্যে পেরিয়ে গেছে তিন বছর। তবে এখনো তারা সন্তান গ্রহণ করেননি। অবশ্য এ পর্যন্ত বেশ কয়েকবার দীপিকার সন্তান ধারণের গুঞ্জন ছড়িয়েছিল।

সম্প্রতি তিনি ঢিলেঢালা পোশাক পরছেন। অনেকের ধারণা, বেবি বাম্প আড় করার জন্যই তিনি এমন পোশাকে নিজেকে আবৃত করছেন। তাছাড়া কাজ থেকেও অনেক দিন ধরে বিরতিতে রয়েছেন এ অভিনেত্রী। রণবীর-দীপিকা গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিলেন । তাদেরকে একসঙ্গে হাসপাতালে যেতে দেখা গেছে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়ে চেকআপ করিয়েছেন দীপু।

দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারে কিনা, তা জানা যায়নি। কিন্তু গুঞ্জনের জল তো আর থেমে নেই। গড়িয়ে যাচ্ছে চারদিকে। দীপিকা পাডুকোন প্রেম করতেন রণবীর কাপুরের সঙ্গে। সেই প্রেম ভেঙে যাওয়ায় তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। এরপর তার জীবনে আসেন রণবীর সিং। তারা ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালের নভেম্বরে।

সংসারের পাশাপাশি দীপিকা ও রণবীর তাদের ক্যারিয়ারও সামলাচ্ছেন। অন্যদিকে দীপিকা কাজ করছেন শাহরুখ খানের পরবর্তী প্রজেক্ট ‘পাঠান’-এ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading