বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে করোনায় একদিনে ২৩ মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে করোনায় একদিনে ২৩ মৃত্যু

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১২:৫৮

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন পাঁচ জন। সোমবার (২ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। তাদের মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৬ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নয় জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

আজ সোমবার সকাল পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩১১ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গতকাল রবিবার রাতের সর্বশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৫৫.৮৫ শতাংশ।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading