মৌসুমী-ওমর সানী ২৬তম বিবাহ বার্ষিকী

মৌসুমী-ওমর সানী ২৬তম বিবাহ বার্ষিকী

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৪:২৫

আজ জনপ্রিয় তারকা মৌসুমী-ওমর সানী ২৬তম বিবাহ বার্ষিকী । বিবাহ বার্ষিকীতে ওমর সানী জানালেন ‘কেউ-ই ভালো নেই’।

মৌসুমী-ওমর সানী অভিনয়ের সূত্র ধরে জুটি বেঁধে অভিনয় করেছেন। সিনেমাগুলো দর্শকপ্রিয় হওয়ায় এই জুটি ব্যবসাসফল । রিয়েল লাইফে এভাবেই শুরু হয় দুজনের পথচলা। এরপর রিয়েল লাইফে প্রেম। ঘটা করে বিয়ে- ঘর, সংসার, সন্তান। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। আজ তাদের বিবাহ বার্ষিকী।

সোমবার (২ আগস্ট), বিশেষ কোনো আয়োজন আছে কিনা জানতে চাইলে ওমর সানী বলেন, ‘দুই বছর ধরে আমরা কেউ-ই ভালো নেই। মহামারি করোনাভাইরাস আমাদের কাউকে ভালো থাকতে দিচ্ছে না। এমন অবস্থায় ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান। একজন পুত্র ফারদিন, অন্যজন কন্যা ফাইজা। ফারদিন রাজধানীর উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করছেন। ব্যবসায় পুত্রের সাফল্যে আনন্দিত মৌসুমী-ওমর সানী। পাশাপাশি ফারদিন নির্মাতা হিসেবেও পরিচিত। চলতি বছর তিনি বিয়ে করেছেন।

তাদের ক্যারিয়ারে ওমর সানী-মৌসুমী একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘সাহেব নামে গোলাম’ ইত্যাদি। তাদের পরিচয় ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading