ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:০৮

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৬১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২৭ জন, বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, ময়মনসিংহ বিভাগের ৯৩ জন, রাজশাহী বিভাগের ১০৪ জন, রংপুর বিভাগের ৭৩ জন এবং সিলেট বিভাগের ৬ জন রোগী রয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading