বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস

বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৫:১০

আগামী কয়েকদিন এই বৃষ্টির প্রবণতা বাড়বে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রাও কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সৈয়দপুরে। সেখানে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading