দর বৃদ্ধির শীর্ষে এস আলম

দর বৃদ্ধির শীর্ষে এস আলম

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৬:১০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৩ টির বা ৬২.১৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এস আলমের । খবর-ডিএসই। আগের কার্যদিবস বৃহস্পতিবার এস আলমের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস আলম ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং, ইনডেক্স এগ্রো, তৌফিকা ফুড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাহী অ্যালুমিনিয়াম, প্যাসিফিক ডেনিমস, এএফসি এগ্রো, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং আরএসআরএম স্টিলের দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading