দর পতনের শীর্ষে প্রাইম ইন্সুরেন্স
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৬:২৫
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৭টির বা ৩১.২০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইন্সুরেন্সের । খবর-ডিএসই।
আগের কার্যদিবস বৃহস্পতিবার প্রাইম ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৬৮ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬১ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগার, ফনিক্স ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, সাভার রিফ্যাক্টরিজ, মার্কেন্টাইল ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, জুটেস্পিন এবং পপুলার লাইফ ইন্সুরেন্সের দর কমেছে।

