আবারও হামাস প্রধান ইসমাইল হানিয়া

আবারও হামাস প্রধান ইসমাইল হানিয়া

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৬:৪৫

হামাসের প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। আজ সোমবার (২ আগস্ট) কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন। খবর বাসসের।

এক বিবৃতিতে হামাস বলেছে, তাদের রাজনৈতিক প্রধান হিসেবে ইসমাইল হানিয়ার পুননির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে। বিবৃতিতে বলা হয়, আভ্যন্তরীণ এই নির্বাচনে হাজার হাজার সদস্য অংশ নিয়েছে।

প্রসঙ্গত, ইসমাইল হানিয়া ২০১৭ সাল থেকে এ পদে রয়েছেন। তিনি গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বাস্তববাদী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ইসমাইল হানিয়া নির্বাসিত জীবন যাপন করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading