টাইগারদের বিপক্ষে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড

টাইগারদের বিপক্ষে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৭:১০

টাইগারদের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার অনুপস্থিতিতে দলের ভার যাচ্ছে তাই ওয়েডের কাছে।
বাংলাদেশে এসেও অধিনায়ক নির্বাচন করে নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মূল লড়াইয়ের ঠিক এক দিন আগে ঘোষণা করল ওয়েডের নাম।
নিয়মিত সহ-অধিনায়ক প্যাট কামিন্সসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এতে বাংলাদেশের বিপক্ষে দলের দায়িত্ব পেলেন ওয়েড। দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। গেল বছর ফিঞ্চের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে একটি ম্যাচে অধিনায়ক ছিলেন ওয়েড।

প্রসঙ্গত, আগামীকাল (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading