করোনা: রামেকে আরও ১৯ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ০৯:৫০
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তবে তিনি শ্বাসকষ্টে মারা গেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
মৃত ১৯ জনের মধ্যে রয়েছেন রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ২ জন এবং কুষ্টিয়ার ১ জন। গত জুলাই মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

