ই-কর্মাস প্রতিষ্ঠান কর্মকর্তা হলেন নিরব

ই-কর্মাস প্রতিষ্ঠান কর্মকর্তা হলেন নিরব

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১০:১৫

অভিনেতা নিরব সম্প্রতি একটি কর্পোরেট মার্কেটপ্লেসের প্রধান জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হয়েছেন। শবনম ফারিয়া একটি কর্পোরেট মার্কেটপ্লেসের ই-কর্মাস প্রতিষ্ঠান কর্মকর্তা হয়েছেন। তবে নিরব হয়েছেন অন্য আরেকটি কোম্পানী শ্রেষ্ঠ-এর।

নিরব জানায়, গেল তার আনুষ্ঠানিক যোগদানের কথা ৩ আগস্ট থেকে হলেও তিনি ১ আগস্ট থেকে অফিস করছেন। তিনি ই-কর্মাস প্রতিষ্ঠানটির গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তৈরি ও উন্নয়নে কাজ করবেন। ‘তারা আমাকে জেনেই প্রস্তাব দিয়েছিলো। আমি আমার মতো করে অভিনয়, শুটিংয়ের পাশাপাশি সময় দিবো। এমন না যে সবসময় ৯ থেকে ৫ অফিস করতে হবে। এটি পূর্ণকালীন চাকরি হলেও নিরব তার বর্তমান পেশা নির্বিগ্নে চালিয়ে যেতে পারবেন।

নতুন অভিজ্ঞতা কেমন লাগছে যানতে চাওয়া হলে এমন প্রশ্নে নিরব বলেন, সবে তো মাত্র কাজ শুরু করলাম। আশা তো করছি শ্রেষ্ঠের সঙ্গে পথচলা সুখকর হবে।

গেলো ঈদে তার অভিনীত ‘কসাই’ ছবিটি টেলিভিশনে প্রিমিয়ার হয়েছে। এছাড়া ছবিটি ওটিটি ও সিনেমা হলেও চলেছিলো। বর্তমানে নিরব অভিনীত ‘চোখ’, ‘অমানুষ’, ‘ছায়াবৃক্ষ’ ও ‘ফিরে দেখা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading