ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১২:০৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৩ আগস্ট) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ১০৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২৪ কোটি ৫৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading