করোনা: মমেক হাসপাতালের আরও ২২ জনের মৃত্যু

করোনা: মমেক হাসপাতালের আরও ২২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১১:০৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।

বুধবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৫৫৩ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ১৪৭৬টি নমুনা পরীক্ষা করে ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৭৪ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading