রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১১:৫৫

ঢাকার পশ্চিম ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম আজাহার উদ্দিন বেপারী, বয়স ৫৫ বছর। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের নূরপুরে। তিনি একটি বাড়ির নিরাপত্তা প্রহরী ছিলেন।

পথচারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মঙ্গলবার (৩ আগস্ট) রাতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আজাহারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”

খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ আজাহারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

“রাত ১২ টার দিকে আজাহার উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালককেও ধরার চেষ্টা করা হচ্ছে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading