‘টিকা ছাড়া বের হওয়া যাবে না’ স্বাস্থ্যের বক্তব্য নয়

‘টিকা ছাড়া বের হওয়া যাবে না’ স্বাস্থ্যের বক্তব্য নয়

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১ | আপডেট ১২:৫১

লকডাউনের পর ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকা না নিয়ে চলাচল ‘শাস্তিযোগ্য অপরাধ’ হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য নয় বলে জানানো হয়েছে।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিভিন্ন গণমাধ্যমের ‘জরুরি দৃষ্টি আকর্ষণ’ করে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি।”

কোভিড পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ অগাস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী এক সপ্তাহ ব্যাপকভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনার পর ১১ অগাস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খোলারও সিদ্ধান্ত হয়। এছাড়া সীমিত পরিসরে ‘রোটেশন করে’ যানবাহনও চলবে সে সময়।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading